কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শারপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামে জুম্মার নামাজে যাওয়ার পথে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ছেন স্থানীয়রা
এদিকে, গোলাগুলির ঘটনায় গুরুতর আবুল হেকিম মিয়ার (৬৫) শারীরিক অবস্থা অনেকটা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নারাইনপুর চাল বন্দ এলাকায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ, ইমন আহমদ, রাসেল মিয়া, জুবায়ের ও সিরাজ কামালীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। জুমার নামাজ পড়ার জন্য শাহারপাড়া নারাইনপুর বাইতুআমান জামে মসজিদে যাওয়ার পথে আবুল হেকিম (৬৫) ও মিফতা মিয়াকে (৩০) লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
এ অবস্থায় গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আবুল হেকিমের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঞ্জুর কামালী বাদী হয়ে রাসেল মিয়াকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ জগন্নাথপুর থানায় মামলা করেন। তবে ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়য়েছে পুলিশ।
মামলার বাদী মন্জুর কামালী বলেন, ‘পুলিশ এখন পর্যন্ত অবৈধ অস্ত্র ও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।’ তিনি দাবি জানান, প্রশাসন যেন দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করে।
নারাইনপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, দিনদুপুরে জুম্মার নামাজে যাওয়ার পথে এমন গোলাগুলির শব্দ শুনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। এলাকায় শান্তি ফেরাতে প্রশাসনের কাছে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তারা।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
গোলাগুলি, মামলা, গ্রেপ্তার, জগন্নাথপুর, নারাইনপুর, পুলিশ