কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমদ (১৫) হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম জুয়েল আহমেদ (১৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
র্যাব জানায়, সিলেট নগরের দক্ষিণ সুরমা থানাধীন এরিনা ফুটসাল ইনডোর মাঠে গত ২১ জুলাই ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে রিফাতকে হত্যা করা হয়। রিফাত চৌকিদেখীস্থ দ্বীপশিখা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
র্যাব আরও জানায়, ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুটবল খেলা চলাকালে ফাউল করাকে কেন্দ্র করে রিফাতের দলের সদস্যদের সঙ্গে প্রতিপক্ষ দলের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত খেলা ছেড়ে দল নিয়ে মাঠ থেকে চলে যেতে চাইলে প্রতিপক্ষের সদস্যরা তাঁদর বিভিন্নভাবে হুমকি দেন এবং মাঠ ছাড়তে বাধা দেন।
পরে রিফাত আহমদকে ফোন করে বিষয়টি তার বন্ধুদের জানায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভিকটিম রিফাত কাজীরবাজারস্থ শেখঘাট ব্রিজের ওপর পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন।
রিফাতকে বাচাতে সাব্বির আহমদ, আব্দুস সামি ও রবিউল এগিয়ে এলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয় লোকজন আহত রিফাতসহ অন্যদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিফাতের মা বাদী হয়ে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোর হত্যা, গ্রেপ্তার, র্যাব-৯, ফুটবল খেলা, সিলেট