১৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ন


'নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সুনামগঞ্জের জগন্নাথপুর তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৫ মে) ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।  

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়। পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী  অফিসার বরকত উল্লাহ,।। জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়া, সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী  সোহরাব হোসেন, মাধ্যমিক সুপারভাইজার অরুপ রায়, জগনাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার  হাসান সুনু, জগনাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মওলানা মতিউর রহমান, সাংবাদিক গোবিন্দ দেব, শাহজাহান মিয়া, হুমায়ুন ফরিদী প্রমুখ। 
 
এ সময় ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

মেলা, ভূমি অফিস, জগন্নাথপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ