১০ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সুনামগঞ্জে ধান গুছানোর সময় বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন


সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। সে ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং জাহির উদ্দিনের মেয়ে। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় শুকাতে দেওয়া ধান গুছাতে যায় ওই ছাত্রী। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বজ্রপাত, বজ্রপাতে শিক্ষার্থী নিহত, নলুয়ারপাড়, সুনামগঞ্জ সদর, বজ্রপাত দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ