সুনামগঞ্জে ধান গুছানোর সময় বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১০ মে) হবিগঞ্জ - নছরপুর বাইপাশ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বাউলঘরের কাছে হবিগঞ্জ মাধবপুর চলাচলকারি একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ, দুর্ঘটনা, মৃত্যু