ওসমানীনগরে আল ইসলাহর কর্মী সম্মেলন শনিবার
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৬ মে, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কর্মী সম্মেলন আগামী শনিবার (৯ মে) অনুষ্ঠিত হবে।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)-এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় গোয়ালাবাজার শাহজালাল টাওয়ারে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এ ছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখবেন।
সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি উপজেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সাধারণ জনগণের কাছে দাওয়াতি কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সম্মেলনে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন উপজেলা সভাপতি মাওলানা এম এ রব এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী।
ওসমানীনগর আল ইসলাহ, কর্মী সম্মেলন সিলেট, আনজুমানে আল ইসলাহ, ধর্মীয় সম্মেলন, গোয়ালাবাজার অনুষ্ঠান