২৯ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে ‘সকলের জন্য স্কাউটিং’ কর্মশালা অনুষ্ঠিত, বিস্তৃত করার প্রত্যয়

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন


সিলেটে ‘সকলের জন্য স্কাউটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালনায় এবং সিলেট অঞ্চলের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

 

আঞ্চলিক কমিশনার মো. আব্দুল আজিজ এলটির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

 

তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। যুব সমাজের অবক্ষয় রোধে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন তিনি। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস (প্রোগ্রাম) বিভাগের পরিচালক মাহফুজা পারভীন, বিভাগীশ প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার সহ অনেকে। 

 

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে যুব বয়সীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হয়৷ এরই প্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস চায়, সকল প্রতিষ্ঠানের অন্তত একজন হলেও শিক্ষক স্কাউটিং সম্পর্কে জ্ঞান রাখেন। পরবর্তীতে তাঁর মাধ্যমে সমাজে স্কাউট আন্দোলনের ব্যাপকতা বাড়বে। আগামী বছর জেলা পর্যায়েও এধরনের কর্মশালা আয়োজন করবে বাংলাদেশ স্কাউটস।  

  

কর্মশালা পরিচালনা করেন আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) ডা. মো. সিরাজুল ইসলাম এলটি। এতে দিনব্যাপী স্কাউটিং ও ব্যাডেন পাওয়েল বিষয়ে আলোচনা, স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহ, স্কাউট প্রোগ্রাম, স্কাউট আন্দোলনের সাংগঠনিক কাঠামোসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়৷ 

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট স্কাউটিং, বাংলাদেশ স্কাউটস, কর্মশালা, যুব উন্নয়ন, স্কাউট কার্যক্রম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ