প্রায় ২০০ হজযাত্রীকে নিয়ে সিলেটে সোমা ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন
সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।
বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধা আনুমানিক ৬টার দিকে ভোক্তভোগী তাজুল ইসলাম (৬০) বন্দরবাজারগামী একটি সিএনজি (সিলেট-থ-১২-১৮৫২) যোগে যাত্রা করেন। পথিমধ্যে রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে গাড়িতে থাকা দুই ছিনতাইকারী তার পাঞ্জাবির পকেট থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনার ভোক্তভোগী ভিকটিমের চিৎকার শুনে ঘটনাস্থলের কাছে টহলরত কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সিএনজিসহ দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আক্তার হোসেন (৩৫) ও মো. সুমন মিয়া (২৬)। পুলিশ জানিয়েছে, আক্তার হোসেনের বিরুদ্ধে সিলেট মহানগরীতে ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটকদের আদালতে সোপর্দ করা হয়।
সিলেট ছিনতাই, কোতোয়ালী থানা, সিএনজি জব্দ, গ্রেপ্তার, ল্যাবএইড হাসপাতাল