২৯ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

চুনারুঘাটে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি। সিলেট ভয়েস গ্রাফিক্স

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ওই শিক্ষার্থীর নাম রবিন মিয়া (১৬)। সে একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। সে স্থানীয় চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝড়ো আবহাওয়ার মধ্যে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হন রবিন। পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, ঘটনাটি জানা গেছে। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

চুনারুঘাট বজ্রপাত, এসএসসি শিক্ষার্থী মৃত্যু, হবিগঞ্জ সংবাদ, বজ্রপাতে নিহত, ঝড়বৃষ্টি দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ