ওসমানীনগরে মাওলানা সুলতান আহমদকে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সুলতান আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, আনজুমানে আল-ইসলাহ ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা এম এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোবারক।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের ওসমানীনগর প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী, তালামীযে ইসলামিয়ার সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার এবং সাবেক উপজেলা সভাপতি তুহিন আহমদ।
অনুষ্ঠানে উপজেলা, তাজপুর ডিগ্রি কলেজ, ইউনিয়ন ও আঞ্চলিক শাখার দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, মাওলানা সুলতান আহমদ দীর্ঘদিন সংগঠনের নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
ওসমানীনগর সংবর্ধনা, মাওলানা সুলতান আহমদ, তালামীযে ইসলামিয়া, সিলেট সংবাদ, সংগঠন কার্যক্রম