সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার শঙ্কা
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামের তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা ফারহানা বেগমের সঙ্গে কয়েক বছর আগে বড়বন্দ গ্রামের সোহেল আহমদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগে থাকত। স্বামীর বিরুদ্ধে ফারহানার ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, নির্যাতনের কারণে কয়েক দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে তিনি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে তাঁর মামার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাতে সোহেল আহমদ ও তাঁর এক আত্মীয় সিএনজি অটোরিকশায় করে তাঁকে সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরিবারের দাবি, এরপর গভীর রাতে ফারহানাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
খবর পেয়ে কানাইঘাট থানা–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কানাইঘাট, ছুরিকাঘাত, সিলেট, পারিবারিক সহিংসতা