ফের সচল হচ্ছে সিলেট হাইটেক পার্ক, কমিটি গঠন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) তরুণ শিক্ষকদের দক্ষতা উন্নয়নে চার দিনব্যাপী ‘বিডি-পেডাগোজিক্যাল ট্রেনিং ফর দ্যা ইয়াং টিচার অব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি-এওএল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস)-এর যৌথ উদ্যোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় এবং সাউরেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন নেদারল্যান্ডসের পাম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার মানোন্নয়ন কেবল পাঠদানে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল, গবেষণা দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার সমন্বিতভাবে উন্নত করতে হবে। একজন শিক্ষক শুধু জ্ঞানদাতা নন, বরং তিনি একজন পথপ্রদর্শক ও দক্ষ মানবসম্পদ তৈরির কারিগর।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের চাহিদা, মনস্তত্ত্ব এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাদান পদ্ধতিতে নতুনত্ব আনতে হবে।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মোট ৩০ জন তরুণ শিক্ষক অংশগ্রহণ করছেন।
সিকৃবি, পেডাগোজিক্যাল প্রশিক্ষণ, তরুণ শিক্ষক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শিক্ষা উন্নয়ন