২৮ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে আগাম বন্যার পূর্বাভাসে প্রস্ততিমূলক সভা

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ 

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন


সুনামগঞ্জ জেলায় আগামী ২৮ এপ্রিল থেকে ভারী বর্ষনের ফলে আগাম বন্যার পূর্বাভাসে শান্তিগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান। সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় গৃহিত পদক্ষেপসমূহ তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

 

সভায় আগাম বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অন্যান্যদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি মো. ওলিউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য নোহান আরেফিন নেওয়াজ, ইউপি সদস্য সবুজ মিয়া প্রমুখ।

 

সভায় বক্তারা আগাম বন্যার পূর্বাভাসে এলাকার মানুষের জান মালের ক্ষয়ক্ষতি নিরসনের জন্যে ব্যাপক আলোচনা করেন। প্রতিটি এলাকার আশ্রয়কেন্দ্র ও প্রতিটি পরিবারে যাতে আগামী ১৫ দিনের শুকনো খাবার মজুদ থাকে সেই বিষয়ে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, বন্যা, প্রস্তুতি সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ