২৭ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বন্যা মোকাবিলায় জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সম্ভাব্য আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা শিমুল মিয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, পানি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

 

এছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান মিয়া, রানীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ফরিদ আহমেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন, জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আফছর উদ্দিন, সাংবাদিক গোবিন্দ দেব ও হুমায়ুন কবিরসহ আরও অনেকে।

 

সভায় বক্তারা জানান, এ বছর আগাম বন্যার সম্ভাবনা বেশি থাকায় সবাইকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবার, মোমবাতি, গ্যাস লাইট ও নৌকা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগের সময় ব্যবসায়ীরা যেন অতিরিক্ত মুনাফা না করেন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার কথাও বলা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর বন্যা, দুর্যোগ ব্যবস্থাপনা সভা, সুনামগঞ্জ বন্যা প্রস্তুতি, উপজেলা প্রশাসন, আগাম বন্যা মোকাবিলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ