ওসমানীনগরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভন্ড ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৩০ ঘন্টা
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে নিখোঁজের তিনদিন পর এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রাম থেকে অস্বাভাবিক অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ২২ বছর বয়সী তরুণী রাজমিনা বেগম ওই গ্রামের রশিদ আলীর মেয়ে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বাবা বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউপুর গ্রামের একটি বাড়ির পেছনে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় জনপট্রতিনিধির সহযোগীতায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পরিচয়ও সনাক্ত করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল থেকে রাজমিনা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বাবা বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার (ইনচার্জ) ওসি গাজী মাহবুবুর রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
তরুণীর মরদেহ উদ্ধার, সিলেট, বিশ্বনাথ