সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
সিলেটে সাড়ে ৪ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন। আগামী ১০ মে পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৫৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
তারমধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৬৮ হাজার ৫৪০ জন ও জেলার ১৩টি উপজেলায় ৩ লাখ ৯৬ হাজার ৫১৪জন।
রোববার (১৯ এপ্রিল) সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের আয়োজনে সিলেট নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশেষ এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অন্যদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জৈন্তাপুরের চিকনাগুল এলাকার একটি বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সোমবার থেকে সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশন এলাকাতেও জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ শুরু হবে। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট ৬৮ হাজার ৫৪০ জন শিশুকে এ টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৮৪টি টিম এ কার্যক্রমে নিয়োজিত থাকবে, প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে ৬ কর্মদিবস এই ক্যাম্পেইন চলবে।
কমিউনিটি পর্যায়ে সিসিকের নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে। কোনো শিশু নির্ধারিত সময়ে টিকা নিতে না পারলে পরবর্তীতে স্থায়ী কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) থেকে সিলেটে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন শতভাগ সফল করে সিলেটের প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
তিনি বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত জনবল থাকা সত্ত্বেও অতিরিক্ত জনবল ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, রোববার বিকেলে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, সিলেট জেলায় ৬ মাস থকে ৫ বছর কম বয়সী সকল শিশুর জন্য এ টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের আওতায় সিলেট জেলায় মোট ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিলেট, সিটি করপোরেশন, হাম-রুবেলা, টিকাদান ক্যাম্পেইন