কীর্তন শেষে ফেরার পথে হাওরে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
আগামী বুধবার (১৫ এপ্রিল) সরকারি সফরে সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ দিন তিনি নগরীর মেন্দিবাগ এলাকায় তিনটি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক দাপ্তরিক আদেশে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ১০টায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপস্থিত হবেন।
এই সভায় সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষার কেন্দ্র সচিবরা অংশ নেবেন।
জানা গেছে, সফরসঙ্গী হিসেবে মন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, সহকারী একান্ত সচিব জনাব ওমর ফারুক দেওয়ান এবং জনসংযোগ কর্মকর্তা জনাব খালিদ মাহমুদসহ ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।
এরপর নির্ধারিত কর্মসূচি শেষে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে বিমানযোগে শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
শিক্ষামন্ত্রী, ড. আ ন ম এহছানুল হক মিলন, সিলেট সফর