হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা: প্রধানমন্ত্রী
দেশজুড়ে
প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি আস্তানায় হামলা চালিয়ে এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। তিনি ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, ঢাকায় পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে নিজেকে সাধক পরিচয় দিয়ে একটি আস্তানা গড়ে তোলেন। স্থানীয়ভাবে তিনি বাবা শামীম ও পীর হিসেবে পরিচিত।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম রেজার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে। ভিডিওটি অনেক আগের হলেও সম্প্রতি তা নতুন করে ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশের সদস্য কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে জনতা তাঁকে পিটিয়ে হত্যা করে।
পুলিশ সুপার আরও বলেন, “এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারা কীভাবে ভিডিওটি নতুন করে সামনে নিয়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। শনিবার সকাল থেকেই বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
কুষ্টিয়া, পীরের আস্তানায় হামলা, পিটিয়ে হত্যা , দেশজুড়ে