০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে কুখ্যাত পংকজসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ মে, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন


সুনামগঞ্জে  বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে মাদকসামগ্রীসহ গ্রেফতার করেছে পুলিশ। 

 

আটককৃতরা হলেন,সুনামগঞ্জ সদর থানাধীন দক্ষিণ আরপিন নগরের হাসিনা মঞ্জিল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫), পশ্চিম তেঘরিয়া এলাকার মো. লিমন মিয়া (৩২) ও দক্ষিণ আরপিন নগরের মো. শ্রাবনুজ্জামান (৩৪)।

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২১ মে) বিকাল ৫টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 


পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

পংকজ, মাদক, আটক, মামলা থানা, পুলিশ, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ