মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৬ ৬:২২ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতারণার মাধ্যমে এক হিন্দু পরিবারের শত বছরের পুরোনো বসতভিটা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ এপ্রিল (শুক্রবার) উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাবুল দাশ (৬৮)।
তিনি জানান, প্রায় একশ বছর আগে তার বাবা স্থানীয় সত্যেন্দ্র কুমার ভট্টাচার্যের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করে সেখানে বসবাস শুরু করেন। পরে জমিটি শত্রু সম্পত্তি হিসেবে খতিয়ানভুক্ত হয়।
বাবুল দাশের অভিযোগ, সত্যেন্দ্রর মৃত্যুর পর ছেলে শুকুমার ভট্টাচার্য জমি রেজিস্ট্রির আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা নেন। কিন্তু পরে গোপনে ওই জমিসহ ২৭ কেয়ার (বিঘা) জমি হবিগঞ্জের তাজুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।
বাবুল দাশ অভিযোগ করেন, বর্তমানে তাকে বাড়ি থেকে উচ্ছেদ ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত শুকুমার ভট্টাচার্য্যকে ফোন দেয়া হলে তার কন্যা নিবেদিতা ভট্টাচার্য্য সুমি বলেন, ‘তাদের এই দাবী সত্য না। বাবা অসুস্থ থাকায় পরবর্তীতে এ নিয়ে বক্তব্য দেওয়া হবে।’
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, অভিযোগ, ভূনবীর ইউনিয়ন, সংবাদ সম্মেলন