মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন এবং সমাজে তাঁদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে—এমন মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, প্রবীণদের সম্মান করলে ভবিষ্যতে আমরাও সম্মানের আশা করতে পারি।
বুধবার (৮ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে “প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় করণীয়” শীর্ষক এক সেমিনার সিলেটের শেখঘাটস্থ সমাজসেবা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পেনশন-সহায়তার কার্যকারিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ঘরোয়া ও প্রতিষ্ঠানভিত্তিক সেবার প্রয়োজনীয়তা, পরিবার ও কমিউনিটির ভূমিকা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়িয়ে প্রবীণ সেবা সহজলভ্য করার কথা উল্লেখ করেন।
মো. সারওয়ার আলম বলেন, ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে। আমাদের মনে রাখতে হবে আমরাও একদিন প্রবীণ হবো। যদি প্রবীণদের সম্মান করি তাহলে আমরাও সম্মানের আশা করতে পারি।
তিনি আরও বলেন, সিলেটে প্রবীণদের বিনোদন ও মনোরঞ্জনের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তবে সরকার ও সবার সম্মিলিত প্রচেষ্টায় খাদিমনগরে সিলেট প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞানের নামে বরাদ্দকৃত দুই একর জায়গায় প্রবীণদের জন্য একটি আধুনিক হাসপাতাল এবং মনোরঞ্জনের ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
সেমিনারে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মাদ শহীদুল ইসলাম।
আলোচনায় অংশ নেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুবিতা রায়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেটের সভাপতি মো. জামিল আহমদ চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তালেব মুরাদ, মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. বশির আহমদ, মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান পীর, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম (অবসরপ্রাপ্ত উপ-পরিচালক), সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, জালালাবাদ চক্ষু হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন, প্রোগ্রাম অর্গানাইজার পিংকু আব্দুর রহমান এবং সিলেট জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কামাল হোসেইন।
সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, প্রবীণদের জন্য প্রশিক্ষণভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ, কমিউনিটি বেইজড কেয়ার সেন্টার স্থাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং কার্যক্রম চালু রাখা জরুরি। পাশাপাশি প্রবীণদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং আইনগত সুবিধা সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনগণকে তথ্য দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সিলেট, ডিসি, সারওয়ার, প্রবীন