১৯ এপ্রিল ২০২৬

সিলেটজুড়ে

সিলেট বিভাগে ১৮৫ জন কনস্টেবল নিবে পুলিশ

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন


বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সিলেট বিভাগে মোট ১৮৫ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ নিয়োগ দেওয়া হবে সিলেট জেলায় ৬৪ জন।

বাংলাদেশ পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলায় ৩৬ জন, সুনামগঞ্জে ৪৬ জন এবং হবিগঞ্জে ৩৯ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। সারা দেশে ৬৪ জেলায় মোট ২ হাজার ৭০৩ জনকে এ পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

সিলেট, পুলিশ, নিয়োগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ