জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ জুন, ২০২৬ ৮:২১ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাকা রাস্তার মুখে স্টিলের গেইট স্থাপন করে বিশেষ ব্যবস্থায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম চালানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, এর আগেও একই স্থানে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বালুর বিষয় নিয়ে এই উপজেলায় কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, অভিযান