সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিনের পিতা এবং ক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদের চাচী ও মামার মৃত্যুতে তাঁদের রুহের মাগফেরাত কামনায় বুধবার বিকেলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে, গোয়ালাবাজারে। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, আব্দুল মতিন এবং লিলুউর রহমান পংকি।
বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিলিত হয়েছি। আমাদের অতি আপনজনদের চলে যাওয়ায় আমরা গভীর শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাঁদের নেক আমল কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।