১৯ এপ্রিল ২০২৬

অনিয়ম-দুর্নীতি

সিলেটে দুই বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন


অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী, লাইসেন্স না থাকা ও শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানোসহ নানা অনিয়েমের অভিযোগে সিলেটের দুইটি বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ার ও মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলকে এ জরিমানা করা হয়। 

 

এরমধ্যে আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা ও শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব জানান, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ও লাইসেন্স না থাকায় আয়েশা মেডিকেয়ারকে  ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরও জানান, শাহজালাল মেডিকেয়ারে লাইসেন্স নবায়নের আবেদন করা হয়েছে। কিন্তু এ হাসপাতালে শিক্ষার্থীদের দিয়ে নার্সের কাজ করানো হচ্ছে, যা বেআইনী। এছাড়াও এখানে অপারেশনের পূর্ব এনেসথেসিয়া যথাযথভাবে দেয়া হচ্ছে না।

 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

বেসরকারি হাসপাতাল, অনিয়ম, জরিমানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ