২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে জননিরাপত্তার স্বার্থে সরকারিভাবে বসানো সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে।
এদিকে নজরদারি না থাকায় এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর প্রধান বাজার, হাসপাতাল রোড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপিত ক্যামেরাগুলোর বেশির ভাগই এখন অকেজো। কোথাও তার ছিঁড়ে ঝুলে আছে, আবার কোথাও যান্ত্রিক ত্রুটির কারণে কন্ট্রোল রুমের সাথে সংযোগ বিচ্ছিন্ন। এক সময় এই ক্যামেরার ভয়ে অপরাধীরা তটস্থ থাকলেও, এখন সেগুলো কেবলই ‘শো-পিস’ হিসেবে দাঁড়িয়ে রয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর বাজারকে আধুনিক ও নিরাপদ করতে ২০১৮-১৯ অর্থবছর থেকে ধাপে ধাপে এসব সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কয়েক লাখ টাকা ব্যয়ে এসব ক্যামেরা লাগানো হয়েছিল।
পরবর্তীতে ২০২০ সালের মাঝামাঝি থেকে পূর্ণাঙ্গভাবে এর ব্যবহার শুরু হয়, যা অপরাধ দমনে ও যানজট নিয়ন্ত্রণে পুলিশকে ব্যাপক সহায়তা দিয়ে আসছিল।
বাজারের ব্যবসায়ীরা জানান, আগে সিসি ক্যামেরা সচল থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হওয়ার ভয় কম ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো নষ্ট হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি টাকা খরচ করে ক্যামেরা লাগানো হলো, কিন্তু এখন সেগুলো কাজে আসছে না। যেকোনো বড় অপরাধ ঘটে গেলে এখন আর অপরাধী শনাক্ত করা সম্ভব হবে না।
স্থানীয়দের দাবি, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে এই স্থবিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনস্বার্থে সিসি ক্যামেরাগুলো দ্রুত মেরামত বা নতুন ক্যামেরা স্থাপনের জোর দাবি জানান তারা।
ব্যবসায়ী আশিষ দেব বলেন, আগে সিসি ক্যামেরা ছিলো ভালো ছিলো। এখন নষ্ট হওয়ায় চুরি-ছিনতাই বাড়ছে বলে মনে করেছেন তিনি।
জগন্নাথপুর উপজেলা বাসিন্দা রমিজ আলী বলেন, সিসি ক্যামেরা থাকলে অপরাধীদেরকে সনাক্ত করা যায়, চুরি, ছিনতাইকারী ধরতে সহজ হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বরকত উল্লাহ বলেন, আমরা নষ্ট সিসি ক্যামেরাগুলো ঠিক করার উদ্যোগ নিয়েছি।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিসি ক্যামেরা