বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে তিনি বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনে মন্ত্রী বাজারের ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ পাচ্ছেন না। বিশেষ করে ৫ লিটারের বোতলের সরবরাহ অনেক কম, এবং খোলা সয়াবিন তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতাদের কাছে বোতল সয়াবিনের দাম বাড়েনি। এছাড়া বিভিন্ন তেল কোম্পানির ডিলাররা তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ আসে।
সরাসরি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা যায়, দুটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্র্যান্ডের বোতল সয়াবিন তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক রয়েছে। এসময় কয়েকটি দোকানে নতুন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা যায়।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশ্বাস দেন, বাজারে ভোজ্যতেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে এবং ক্রেতাদের প্রয়োজনের তেল সহজলভ্য করা হবে।
বাণিজ্যমন্ত্রী, ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ, বাজার পরিদর্শন, মুক্তাদির