১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কুলাউড়ায় মাটির দেয়াল ধসে যুবকের মৃত্যু

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

ছবিঃ নিহত যুবক সেলিম আহমদ (৩৪)।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজ ঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম সেলিম আহমদ (৩৪)। তিনি উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেলিম আহমদ নিজের বসতঘরের পুরোনো মাটির দেয়াল সরানোর কাজ করছিলেন। এ সময় একটি বড় মাটির অংশ ধসে পড়ে তার মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহতের পরিবার জানায়, সেলিম আহমদ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে কিছুদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না। সংসার চালানো ও নিজের চিকিৎসার খরচ জোগাতে তিনি স্থানীয় বাজারে স্বল্প পুঁজিতে গ্রাম থেকে ডাব, তরকারি ও বিভিন্ন ফল এনে বিক্রি করতেন। সেলিম আহমদ বিবাহিত এবং তার দুটি ছোট সন্তান রয়েছে বলেও জানান পরিবারের সদস্যরা। 

 

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, নিজের ঘরের দেয়াল সরানোর সময় দুর্ঘটনাবশত সেলিম আহমদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দেওয়াল ধসে মৃত্যু, কুলাউড়াম মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ