হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা: প্রধানমন্ত্রী
দেশজুড়ে
প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন
তাপপ্রবাহের প্রেক্ষাপটে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের জন্য প্রচলিত কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশনায় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট পরতে পারবেন। বিকল্প হিসেবে সাদা ফুলহাতা শার্ট, সাদা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেকব্যান্ড বা কালো টাই পরিধান করা যাবে। তবে গাউন পরা বাধ্যতামূলক থাকবে না।
এ নির্দেশনা মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
তাপপ্রবাহ, আদালত, প্রধান বিচারপতি