মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’—এর সিলেট জোনাল কমিটির পরিচালনায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দ্রুত সময়ের মধ্যে পরবর্তী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে বলে জানিয়েছে সংগঠনটি।
জানা গেছে, এসোসিয়েশনের সিলেট জোনাল কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পরিষদের মেয়াদ গত বছর শেষ হয়ে যায়। এরপর গত বছরের ২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জোনাল কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। পরবর্তীতে ওই বছরের ১৮ ডিসেম্বর সিলেট জোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে পুনরায় আবেদনপত্র দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়। তবে পূর্ণাঙ্গ জোনাল কমিটি গঠন করা সম্ভব হয়নি।
এ অবস্থায় গত শনিবার (৪ এপ্রিল) এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জোনের ২০২৩-২০২৫ মেয়াদের জোনাল কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পূর্ণাঙ্গ মেয়াদের সিলেট জোনাল কমিটি গঠন না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা নেবে।
এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফী, টি মাশফু ববি, মো. আব্দুস সবুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াহিয়া হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, যুগ্ম অফিস সচিব ছয়ফুল আলম, কার্যনির্বাহী সদস্য মো. ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী রুমি এবং কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ জোনের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলামসহ অন্যরা।
সিলেট জোনাল আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা
আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজিবুর রহমান মানিক। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. শামীম আহমেদ ও মো. রিয়াদ উদ্দিন। সদস্যসচিব করা হয়েছে ছয়ফুল আলমকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৈশর আহমেদ।
কমিটির সদস্যরা হলেন—খান মুহাম্মদ ফরিদ উদ্দিন, মো. সায়েম আহমেদ, শের আলী হেলাল চৌধুরী, মো. মাহবুবুল আলম, মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল হুদা, জোবায়ের আহমেদ চৌধুরী, আমিনুর রহমান লিপন, মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান খসরু, মির্জা আফজাল মামুন বেগ ও সৈয়দ মোহাম্মদ জুয়েল।
এলপিজি অটোগ্যাস এসোসিয়েশন, সিলেট, আহ্বায়ক কমিটি,