মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ৮:২১ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখা ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের হযরত শাহপরান রঃ থানাধিন সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
৬ এপ্রিল সোমবার দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ওলামা দল ও সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। জেলা পরিষদের প্রশাসক কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং সরকার ও নিজের পক্ষ থেকে সামাজিক ও এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা দল সিলেট জেলা শাখার সদস্য ও ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রাসেল আহমদ, বিশিষ্ট সমাজসেবী শামীম আহমদ লস্কর, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহবায়ক আলহাজ¦ মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বুলবুল, সমাজসেবী মোঃ আলী প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের নির্মাণ কাজের জন্য গত ২০১৪ ইং সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আবুল কাহের চৌধুরী শামীম ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন। যা সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী এখনো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন। আগামীতেও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
সিলেট, সাক্ষাৎ, জেলা পরিষদ প্রশাসক