১১ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

শাল্লায় হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন হাওর ও নদী রক্ষা আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩ টায় শাল্লা বাজারে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

হাওর ও নদী রক্ষা আন্দোলনের শাল্লা উপজেলা কমিটির আহ্বায়ক সাইফুর রহমানের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওই সংগঠনের শাল্লা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন।

 

বক্তব্য রাখেন ছায়ার হাওরের কৃষক মাহবুব হোসেন, আব্দুল কাদির, গাঘটিয়া হাওরের পান্ডব দাশ, ভেরাডহর হাওরের আং রাজ্জাক, দাড়াইন হাওরের রুহুল আমিন, কলারকান্দি হাওরের কৃষক কাইয়ূম মিয়া, চাপতির হাওরের হবুল মিয়া, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার, সমাজসেবক আবু সাইদ, সদস্য তারেক মিয়া এছাড়াও বক্তব্য প্রদান করেন  নুরুল হক, খোকন, আমিনুর, পবিন, শৈলেন, আনিসুল, আবু ছালেকসহ প্রমূখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দীন, বাঁধ বিষয়ক সম্পাদক মহসিন আলম । 

 

বক্তারা জানান, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে বক্তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে। তারা বলেন, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি।

 

বক্তারা বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা, হাওর রক্ষা, পিআইসি, বাঁধ রক্ষা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ