২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেটে ট্রাফিক পুলিশের কল্যাণ সভা, ১৭ সদস্যকে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। তিনি ট্রাফিক বিভাগের সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সদস্যদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন।

সভায় যানবাহন নিয়ন্ত্রণ, জনসাধারণের যাতায়াত ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে অবদানের জন্য ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর ১৭ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা (পিপিএম-সেবা), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) সুদীপ্ত রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মহানগর পুলিশ, এসএমপি, ট্রাফিক বিভাগ, কল্যাণ সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ