০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ওসমানীনগরে ৩০কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২০ মে, ২০২৫ ৮:০৭ অপরাহ্ন


সিলেটের ওসমানীননগরে ৩০কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সেমাবার (১৯ মে) দিবাগত রাত উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুরা ফকির বাড়ী এলাকার ফারুক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০),  চুনারুঘাট বাজারেরে ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে মো. নয়ন মিয়া (১৯) ও একই উপজেলাার সুন্দরপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো: জসিম উদ্দিন (৩৯)।

র‌্যাব জানায়, সোমবার রাতে শেরপুর টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করে র‌্যাব। এরপর তাদের ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়। 


বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, মাদকবিরোধী অভিযানে ৩ জনকে আটকের পর তাদেরকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‌্যাব, গ্রেপ্তার মাদক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ