২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

কানাইঘাটে এইচবি হোপ ফাউন্ডেশনের মানবিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন


সিলেটের কানাইঘাটে এইচবি হোপ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে বহুমুখী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল হাসান মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় খাদ্যসামগ্রী বিতরণ, নলকূপ স্থাপন, এতিম মাদ্রাসায় আর্থিক সহায়তা ও দুস্থ রোগীদের সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বাসস্থান সংস্কার ও পুনর্বাসন কার্যক্রমও শুরু করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, মানবিক সহায়তা, এইচবি হোপ ফাউন্ডেশন, সিলেট, সমাজসেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ