মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২০ মে, ২০২৫ ৪:০২ অপরাহ্ন
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি বহুজাতিক এয়ারলাইনস ফ্লাইট চালু ও কার্গো মালামালের কাস্টমস সেবার দাবিতে মতবিনিময় সভা করেছে প্রবাসী বাংলাদেশি ওয়েলফেয়ার ফোরাম।
শনিবার (১৮ মে) সিলেটের জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ড. এম এ মোশতাক।
সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৯০ শতাংশ প্রবাসী সিলেটের হলেও দীর্ঘদিন ধরে ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে সরাসরি বহুজাতিক এয়ারলাইনসের ফ্লাইট চালু হয়নি। বাংলাদেশ বিমানের ভাড়াও অন্য রুটের তুলনায় সিলেট রুটে অনেক বেশি, যা বৈষম্যমূলক।
তারা আরও বলেন, সিলেটে আন্তর্জাতিক মানের টার্মিনাল, ফুয়েলিং সিস্টেম ও কার্গো সুবিধা থাকা সত্ত্বেও কাস্টমস সুবিধার অভাবে প্রবাসীদের মালামাল ঢাকায় এসে ক্লিয়ার করে সিলেটে পাঠাতে হয়, এতে দীর্ঘ সময় লাগে এবং ভোগান্তি পোহাতে হয়।
সভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী বদরুজ্জামান সেলিম, এক্সপ্রেস কার্গোর পরিচালক এনামুল করিম, ব্যারিস্টার ফয়েজ আহমেদ, ড. শাহ জামাল নুরুল হুদা, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া প্রমুখ।
ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট, সিলেট বিমানবন্দর কার্গো সুবিধা, প্রবাসী বাংলাদেশি ওয়েলফেয়ার ফোরাম