যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ মে, ২০২৫ ১২:০০ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় হতদরিদ্র এক মহিলার ৭ শতাংশ জমি জবরদখলের অপরাধে দুই জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের গৃহকর্মী হেনা বেগমের ৭ শতাংশ জমি জবরদখল করে নেয় ভূমিখেকো ছালেক মিয়া ও জায়েদ মিয়া।
বিষয়টি সহকারী কমিমনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের নজরে এলে তিনি সরকারি সার্ভেয়ার পাঠিয়ে জবর দখলের সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ২ দুইজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই ছালেক ও জায়েদকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন জানান, ভুমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী দুই জন জায়গা দখলকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কুলাউড়া জমি জবরদখল, মৌলভীবাজার ভ্রাম্যমাণ আদালত