সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’। ‘আলোর অর্ঘ্য’ শীর্ষক এ উদ্যোগে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরের চৌকিদেখী এয়ারপোর্ট রোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের শপিংমলে নিয়ে গিয়ে তাদের পছন্দ অনুযায়ী নতুন পোশাক কিনে দেওয়া হয়। পাশাপাশি তাদের মেহেদি পরানো, চুল কাটা ও পরিচ্ছন্ন করে ঈদের জন্য প্রস্তুত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন,ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলোর অন্বেষণ যে আলোর প্রদীপ জ্বালিয়েছে, তা আমাদের সমাজকে আরও সহমর্মী ও মানবিক হতে অনুপ্রাণিত করবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন, মদন মোহন কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম, সমাজসেবক লূৎফুর রহমান, আলোর অন্বেষণ এর সভাপতি সাজন আহমদ সাজু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক রাজন, সমাজকর্মী শামীমা আক্তার সাথী, কাওসার আহমেদ রকি, শেখ হাবিব রহমান, রেজাউল করিম মিলু, ইমদাদ হোসেন, বিল্লাল আহমদ, স্মৃতি বেগমসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু নতুন পোশাক দেওয়া নয়, বরং শিশুদের মনে ঈদের আনন্দ ও ভালোবাসার উষ্ণতা পৌঁছে দেওয়া। তাদের হাসির মধ্যেই যেন প্রতিফলিত হয় এক মানবিক, সহমর্মী সমাজের স্বপ্ন।
‘আলোর অর্ঘ্য’ আয়োজন যেন প্রমাণ করে অল্প একটু ভালোবাসা আর আন্তরিক প্রচেষ্টাই পারে কারও ঈদকে করে তুলতে অনন্য, উজ্জ্বল ও স্মরণীয়।
ঈদ আনন্দ, ‘আলোর অন্বেষণ’ সিলেট, ঈদুল ফিতর