সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
সিলেট বিভাগের উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির জন্য মন্ত্রী, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এম এ মালিক।
সোমবার (৯ মার্চ) রাজধানীর লেকশোর হোটেলে সিলেট বিভাগের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ, সংসদ সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশন-এর প্রশাসককে সংবর্ধনা ও সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এম এ মালিক বলেন, সিলেট সবসময়ই শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে এখানকার শিক্ষা ব্যবস্থা ও দক্ষ জনশক্তির কারণে সিলেটের সুনাম ছিল দেশজুড়ে। সিলেটের ঐতিহ্য, শিক্ষা ও উন্নয়নকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করে যাচ্ছি। গত ১৫–১৬ বছর দেশে নানা ধরনের সংকট, দুর্নীতি, জুলুম ও অন্যায়ের বিচার দেখা গেছে। এর প্রভাব সিলেটের উন্নয়নেও পড়েছে।”
তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় চেয়ারম্যান ঘোষিত ৪৩ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্যের শেষে এম এ মালিক সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার জনগণের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর নাসের খান সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ হুইপ জিকে গউসসহ সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, প্রশাসক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সিলেট বিভাগ, উন্নয়ন, এমএ মালিক