১৯ এপ্রিল ২০২৬

দেশজুড়ে

নিকার সদস্য হলেন খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ মার্চ, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন


প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) পুনর্গঠন করেছে সরকার। ২০ সদস্যের এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।


বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের প্রশাসনিক কাঠামো সংস্কার এবং নতুন প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবে এই কমিটি। পাশাপাশি প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে নিকার।


কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবেরা।



শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

খন্দকার মুক্তাদির, সিলেট, নিকা কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ