হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
নিজ সংসদীয় আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। বুধবার (৪ মার্চ) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
ওসমানীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে লুনা বলেন, আমাদের দেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। এই দেশ সবার। সিলেট–২ আসনের উন্নয়নে আমাকে আপনারা সহযোগিতা করুন। সবাই আইন মেনে চলুন, আইনের বাইরে যাবেন না।
উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী, সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস ও জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, জমিয়ত নেতা মাওলানা মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম ও শাহ এহিয়া, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও মানিক মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, জেলা যুবদলের সহসভাপতি ফজল আহমদ জনি, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী এবং ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ নেতাকর্মীরা।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান সিদ্দীকি।
তাহসিনা রুশদীর লুনা, সিলেট, বিএনপি, ইফতার মাহফিল