১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
বাংলাদেশ
প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ পরিবর্তন কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
তিনি বলেন, সংসদ অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন জারি করবেন এবং তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ১২ মার্চ অধিবেশন আহ্বান করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি কার্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ, প্রশাসন, পুলিশে রদবদল, স্বরাষ্ট্রমন্ত্রী, সালাউদ্দিন আহমেদ