শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলায় গড়ে ৪৮ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত সমাপনী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপজেলা ও মহানগরভিত্তিক হিসাবে দেখা গেছে, গ্রামীণ উপজেলাগুলোতে তুলনামূলক বেশি ভোট পড়লেও মহানগর এলাকায় উপস্থিতি ছিল কম।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছে সিলেট সদরে ৫৫ দশমিক ৮৯ শতাংশ। এরপর রয়েছে কোম্পানীগঞ্জ ৫৫.০১ শতাংশ ও জকিগঞ্জ ৫৪.৯২ শতাংশ। বালাগঞ্জে ৫৩.১৯ শতাংশ এবং গোয়াইনঘাটে ৫৩.১৪ শতাংশ ভোট পড়েছে।
অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে সিলেট মহানগর-২ এলাকায় ৪১ দশমিক ১৮ শতাংশ। মহানগর-৩ এ ৪১.৩৮ শতাংশ এবং মহানগর-১ এ ৪৩.০২ শতাংশ ভোট পড়েছে। মহানগর-৪ এ তুলনামূলক কিছুটা বেশি, ৪৯.৭৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এ ছাড়া ওসমানীনগরে ৪২.২৭ শতাংশ, বিয়ানীবাজারে ৪২.৩৮ শতাংশ, গোলাপগঞ্জে ৪৬ শতাংশ, দক্ষিণ সুরমায় ৪৮.৬৭ শতাংশ, ফেঞ্চুগঞ্জে ৪৯.২০ শতাংশ, বিশ্বনাথে ৪৯.১৬ শতাংশ, কানাইঘাটে ৪৯.৪৬ শতাংশ এবং জৈন্তাপুরে ৫০.১১ শতাংশ ভোট পড়েছে।
সকাল সাড়ে সাতটায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, কোথাও কোথাও ভোট শুরুর আগেই লাইন থাকলেও বেশির ভাগ কেন্দ্রে বেলা বাড়ার আগে উপস্থিতি ছিল সীমিত। বিশেষ করে মহানগর এলাকার অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে কিছু গ্রামীণ উপজেলায় দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে।
সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন, মহানগর, গ্রামাঞ্চল