শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জে চারটি সংসদীয় আসনে গড়ে প্রায় ৩১ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। হবিগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট প্রদান করেন ভোটাররা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘ভোটগ্রহণ শুরু থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলায় গড়ে প্রায় ৩১ দশমিক ০৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলার নবীগঞ্জ উপজেলায় এক বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছেড়ার অভিযোগে গোলাম রসুল নামের এক প্রবাসীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ রায় দেয়।’
উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় মোট ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন, নারী ভোটার রয়েছেন ৯ লাখ ৫ হাজার ২৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৪জন। এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৪৭টি।
হবিগঞ্জ, নির্বাচন, গণভোট