১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

হবিগঞ্জে কাস্ট হয়েছে ২০ শতাংশ ভোট: হবিগঞ্জের ডিসি

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১৬ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু থেকে বেলা ১২ টা পর্যন্ত হবিগঞ্জে চারটি সংসদীয় আসনে গড়ে প্রায় ২০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে। হবিগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট প্রদান করেন ভোটাররা।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘ভোটগ্রহণ শুরু থেকে বেলা ১২ টা পর্যন্ত জেলায় গড়ে প্রায় ২০ দশমিক ৫২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

 

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় মোট ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন, নারী ভোটার রয়েছেন ৯ লাখ ৫ হাজার ২৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৪জন। এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৪৭টি। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, জাতীয় নির্বাচন, হবিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ