১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জে আড়াই ঘণ্টায় ১০ শতাংশ ভোট

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫১ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুনামগঞ্জের ৫টি আসনের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও ক্রমশ বাড়ছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইলিয়াস মিয়া জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম আড়াই ঘণ্টায়, অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত জেলার ৫টি আসনে ১০ শতাংশের ওপরে ভোট পড়েছে।


ইলিয়াস মিয়া বলেন, “৫ আগস্টের পট পরিবর্তনের পর আমরা এই ধরনের একটি নির্বাচন উপহার দিতে চেষ্টা করেছি। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি। ভোটাররা যদি ভোট প্রয়োগে সন্তুষ্টি প্রকাশ করেন তাহলে আমরা খুশি, আর যদি অসন্তুষ্ট থাকেন, আমরা ব্যর্থ।”


সুনামগঞ্জের ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৫০ হাজার। বিএনপি ও জামায়াতসহ ৫টি আসনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, সুনামগঞ্জে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ