০৫ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ভোটগ্রহণ শুরু, ধীরে ধীরে ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ন


অবশেষে বিপুল উৎসাহ ও উদ্দীপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।


এই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ১ লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। 


সিলেটের ২ হাজার ৯৩৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ।  বিভাগের ১৯টি আসেনে এবার প্রতিদ্বন্দ্বিত করছেন ১০৫জন প্রার্থী। 


সিলেট বিভাগে মোট ভোটার ৮৪ লাখ ৪৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৩ লাখ ১২ হাজার ১৫৭ জন,  নারী ভোটার রয়েছেন ৪১ লাখ ৩৩ হাজার ৪৭৫জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮০জন। এ বিভাগে মোট ভোট কেন্দ্র রয়েছে ২ হাজার ৯৩৭টি এবং ভোট কক্ষ রয়েছে ১৬ হাজার ৮৮০টি। 

সিলেট জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন,  নারী ভোটার রয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৬১০জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২জন। এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ১৬টি। 

সুনামগঞ্জ জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন,  নারী ভোটার রয়েছেন ১০ লাখ ২০ হাজার ১৪৯জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬জন। । এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৭২০টি। 

মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার রয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮জন।  এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৫৪টি। 

হবিগঞ্জ জেলায় মোট ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন, নারী ভোটার রয়েছেন ৯ লাখ ৫ হাজার ২৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৪জন।  এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৪৭টি।


সিলেট বিভাগের ১৯টি আসন থেকে সিলেট ভয়েসের প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, কিছু কেন্দ্রে ভোর হতেই ভোটারেরা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। তবে বেশিরভাগ কেন্দ্রেই অল্পকিছু ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে।


কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে বলেও জানিয়েছেন তারা।


এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, সিলেট, ভোটগ্রহণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ