১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

মিরাবাজারে ভোটকেন্দ্রে ৩ পর্যবেক্ষককে ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন


সিলেট-১ আসনের মিরাবাজার এলাকার একটি ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে তিন ব্যক্তি প্রবেশ করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে পুলিশি জিম্মায় থাকা পর্যবেক্ষকদের নাম এবং তারা কোন সংগঠনের পর্যবেক্ষক তা জানা যায়নি।

ঘটনাস্থলে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই তিন ব্যক্তি পর্যবেক্ষক কার্ড ঝুলিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ করলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা কেন্দ্রের গেইটে এসে এই তিনজনকে আটক করেন। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, ‘এলাকাবাসীর দাবির মুখে তাদেরকে থানার জিম্মায় আনা হয়েছে এবং ভ্রাম্যমান আদালতকে জানানো হয়েছে। তারা এসে পর্যবেক্ষক পরিচয় দেয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, পর্যবেক্ষক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ