শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ সিলেট-১ (সিলেট সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর শারদা স্মৃতি হল ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি ওই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচনী প্রধান এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি জানান, ‘ভোটের দিন সকাল ৯ টায় নগরীর শারদা স্মৃতি হল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।’
উল্লেখ্য, সিলেট সিটির ১৫২টি ভোটকেন্দ্রের মধ্যে শারদা স্মৃতি হল কেন্দ্রটি ৬২ নম্বর। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার ১ হাজার ১৬৪ জন।
বিএনপি, সিলেট-১, খন্দকার মুক্তাদির