সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ১০৩ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি গ্রহণ করেন।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় পিকআপ, ক্যাভার্ড ভ্যান, মিনি ট্রাক যোগে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, এ আসনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন বিপুল সংখ্যক সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভায় সেনাবাহিনীর ৩ প্লাটুন, বিজিবির ৪ প্লাটুন, পুলিশের ১৪ টি মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ২টি, র্যাবের ১টি টিম, আনসার ব্যাটেলিয়ানের ২টি টিম মাঠে থাকবে। পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের সব কার্যক্রম সম্পন্ন করেছি। ভোটগ্রহণ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে নির্বাচনী সরঞ্জামাদি প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, কুলাউড়ায় মধ্য ও অধিক মিলে প্রায় ৪৯টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার-২ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩ হাজার ২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৯২ জন ও ১ লাখ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন। আসনটিতে দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র ১০৩।
মৌলভীবাজার-২ আসন, নির্বাচন, নির্বাচনী সরঞ্জাম